৬ মে ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়ে।


বিপি/কেজে 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি