৬ মে ২০২৬

নোয়াখালীতে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ এএম
নোয়াখালীতে মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক


নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃতরা হলেন,  ভেওলা মানিক চরের বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) ও কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সাফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।  

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতের দিকে হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালে ওই এলাকায় একটি বোটে তল্লাশি করা হয়। তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ ২ জন পাঁচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাঁচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি