৯ মে ২০২৬

নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচ তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা, সদর উপজেলা ও নোয়াখালী শহর আওয়ামী লীগের নেতাকর্মিরা। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'সহ ১৫ আগস্ট তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভায় শোকাবহ আগস্টের মাস ব্যাপি আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট প্রমূখ। এসময় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি