৫ মে ২০২৬

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে জরিমানা

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনি আচরনবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 
বুধবার (৪ ফেব্রয়ারি) রাত ৮টার পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সারজিস আলম এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। ঠিক সে সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যামান আদালতের লোক সেখানে উপস্থিত হন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে অভিযুক্ত করেন। 
ঘটনার সময় ওই পথসভায় সারজিসের সঙ্গে সেখানে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন। 
এ সময় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধি ১৭ এর ২ ধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা নির্ধারণ করলে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জরিমানার ৫ হাজার টাকা তাৎক্ষনিকভাবে পরিশোধ করেন। একইসঙ্গে আগামীতে নির্বাচনি সভায় নির্ধারিত সময়ে মাইক ব্যবহারে সর্তক করা হয়। 
এ ব্যাপারে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ ও সুষ্টু নির্বাচনের স্বার্থে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে।  
এ বিষয়ে সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব বলেন, নির্বাচনি পথসভায় এনসিপির প্রার্থী সারজিস আলম বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রামামান আদালত সভাস্থলে এসে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় আমরা জরিমানার অর্থ সঙ্গে সঙ্গে প্রদান করেছি। একই সঙ্গে আগামীতে নির্বাচনি আচরণবিধি মেনেই সভা পরিচালিত হবে। 
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি