৫ মে ২০২৬

মেয়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে এসে বাবার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পিএম
মেয়ের সঙ্গে পরীক্ষা কেন্দ্রে এসে বাবার মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক:   চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থীর বাবার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত অভিভাবকের নাম মো. ইব্রাহীম খলিল (৬০)। তার পৈতৃক নিবাস কুমিল্লায়। তবে চট্টগ্রাম জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেয়ে নাশিতা তাসনিম ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী। শনিবার সকালে মেয়েকে নিয়ে চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন। এ সময় হঠাৎ তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে বিষয়টি দ্রুত চট্টগ্রাম মেডিকেল সেন্টারকে জানানো হয়। মেডিকেল সেন্টারের চিকিৎসক প্রাথমিকভাবে হার্টঅ্যাটাক হওয়ার কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের  প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করেছি। এ পরিস্থিতিতে তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি