৫ মে ২০২৬

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০১:৩৬ পিএম
মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

বাংলাপ্রেস ডেস্ক:  দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকবে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি