৫ মে ২০২৬

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ১২:২০ পিএম
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

দিনের বেলা মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও তেমন উষ্ণতা ছড়াচ্ছে না। এমন শীতে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের কষ্ট বেড়েছে। দিন ও রাতে স্বল্প আয়ের মানুষজন পুরনো গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন।     

অন্যদিকে ঠান্ডার কারণে মানুষজন হাট-বাজারে গিয়ে প্রয়োজনীয় কেনাকাটা সেরে দ্রুত ঘরমুখী হচ্ছেন। শহরে রাত আটটার পর জনসমাগম কমে যাচ্ছে। ঘন কুয়াশায় বোরো ধানের চারা ও বীজতলা লালচে ও কুঁকড়ে যাচ্ছে। আলু ক্ষেতে হিম পড়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর ভিড় বাড়ছে। এর মধ্যে নারী, শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।   

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি