কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিরা ঢুকে হত্যাযজ্ঞ চালিয়েছে: প্রধানমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে জঙ্গিরা ঢুকে একদিকে হত্যাযজ্ঞ চালিয়েছে অন্যদিকে সেবা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস স্মরণে’ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
শতভাগ দাবি মেনে নেয়ার পরও কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। বলেন, কোটা আন্দোলন নামে যে ধরনের নাশকতা হয়েছে তা জঙ্গিবাদী কাণ্ড।
তিনি বলেন, এতো অপপ্রচারের পরও মেহনতী মানুষের জন্য কাজ করে যাচ্ছে সরকার। আমার চলার পথ সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি।
সরকারপ্রধান বলেন, কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের তদন্তের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে স্বাগত জানাবে বাংলাদেশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি