৯ মে ২০২৬

কোট বিরোধীদের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোট বিরোধীদের উপর হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি: সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও তাদের নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। দুপুরে সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের মডার্ন মোড় এলাকায় শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ছাত্রদল নেতা ইমরান হোসেন, মাহবুব মিলু, আব্দুস সালাম ও শাহেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ বলেন, এই ফ্যাসিষ্ট হাসিনা ও তার পেটোয়া বাহিনী সাধারণ ছাত্রদের উপর গুলি চালিয়ে কোট আন্দোলন নসাৎ করতে চাই। কিন্তু তাদের ইতিহাস জানা নেই যে, ছাত্ররা রাজপথে নামলে পালানোর পথ থাকে না। ছাত্র নেতৃবৃন্দ পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহবান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহবান জানান। এদিকে একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা লাঠি ও লাল সবুজের পতাকা নিয়ে ঝিনাইদহ শহরের শেরে বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সরকারী বালক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে শহরে প্রবেশ করতে চাইলে খাদ্যগুদাম এলাকায় পুলিশ বাধা দেয়। ফলে তারা শহরের গোরস্থান এলাকায় সমাবেশ শেষ করে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি