৫ মে ২০২৬

খুলনায় যুবককে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০১:০১ পিএম
খুলনায় যুবককে গুলি করে হত্যা

বাংলাপ্রেস ডেস্ক: ‘অধ্যায়টা খারাপ যাচ্ছে, গল্প এখনো অনেক বাকি’- এই কথাগুলোই ছিল আব্দুল রাশেদ বিকুলের শেষ ফেসবুক পোস্ট। আর মাত্র চার দিনের ব্যবধানে সেই গল্প থেমে গেল রক্তে লেখা এক করুণ অধ্যায়ে। খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর জানান, রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুইটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি