৬ মে ২০২৬

খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ এএম
খুলনায় এনসিপি নেতাকে গুলি: হামলাকারীদের ধরতে সীমান্তে কড়া নজরদারি

 

বাংলাপ্রেস ডেস্ক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদারকে (৪০) গুলিবিদ্ধ করার ঘটনার পর যশোর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হামলাকারীরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য বেনাপোলসহ আশপাশের সীমান্ত এলাকাগুলোতে ব্যাপক নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১৮/১ এস থেকে ৪৭/৩ এস মেইন পিলার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া তল্লাশি চলছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলাসহ সংলগ্ন এলাকাগুলোতে টহল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব পয়েন্টগুলো কার্যত ‘সিলগালা’ করে দিয়েছে বিজিবি। সীমান্ত অভিমুখে যাওয়া প্রতিটি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘মোতালেব শিকদারের ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত পার হয়ে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় বেসরকারি গাজী মেডিকেলের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি তার মাথায় বিদ্ধ হয়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি