৬ মে ২০২৬

খলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ এএম
খলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বাংলাদেশ খলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলহাজ্ব মোঃ ফজলুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পার নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খলাফত মজলিস ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি আবাদুল হান্নান, গৌরীপুর পৌর সভাপতি মাওলানা মতিউর রহমান, ৩নং অচিন্তপুর ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নান, ভাঙ্গানামারী ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মুফতি মারফত আলী এবং উপজেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম মিনালসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রার্থী বলেন আমরা অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হউক এটা আমি চাই ও এসমাজ থেকে দুর্ণীতি সহ মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হউক এটাই আমি আশা করি। অন্যদিকে  নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি