৫ মে ২০২৬

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা এবং তার জানাজায় অংশ নিতে অংশ নিতে ঢাকা আসছেন ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, ভুটানের পক্ষ থেকে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল এবং মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে দেশটির উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ উপস্থিত থাকবেন।

অন্যদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ নিশ্চিত করেছেন যে, পাকিস্তানের পক্ষ থেকে দেশটির জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক জানাজায় অংশগ্রহণ করবেন।

এছাড়া শোক জানাতে আরও আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। দুপুর ১২টার দিকে পৌঁছানোর কথা রয়েছে তার। শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ ঢাকা আসবেন একই সময়েই।

এর আগে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি