৫ মে ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ এএম
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক সভা

বাংলাপ্রেস ডেস্ক:   সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে বেলা ১১ টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

আলোচনা শেষে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে সভার শুরুতে এই মহিয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এ সময় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রাণা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী ও এ কে এম মহসীন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি