৫ মে ২০২৬

কেরানীগঞ্জে প্রকাশ্যে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ এএম
কেরানীগঞ্জে প্রকাশ্যে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতার মৃত্যু

 

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন তিনি।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন হাসান মোল্লা। ওই সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন তাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

ওই ঘটনায় একটি গুলি হাসান মোল্লার পেটের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে বিএনপির এই নেতাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার হাসান মোল্লার মৃত্যু হয়।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি