৬ মে ২০২৬

কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৭ এএম
কবে মিলবে সূর্যের দেখা, জানাল আবহাওয়া অফিস

বাংলাপ্রেস ডেস্ক:   রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলীতে।

কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় ঘন কুয়াশা থাকবে আরও ৩ থেকে ৪ দিন।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

এদিকে শীতের দাপটে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রকোপ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি