৬ মে ২০২৬

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ এএম
কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

 

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ওই সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে কারওয়ান বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে।

এদিকে হামলার খবরে পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি