৬ মে ২০২৬

কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পিএম
কাপ্তাই হ্রদে ১৯ পর্যটক নিয়ে উল্টে গেল নৌযান

বাংলাপ্রেস ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে একটি পর্যটকবাহী নৌযান উল্টে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাঙামাটির শীলছড়িমুখ রাঙাব্যাশ ক্যাম্পের নিকটবর্তী এলাকায় নৌযানটি উল্টে যায়।

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উল্টে যাওয়া নৌযানটি ধরে রয়েছেন কয়েকজন যাত্রী। এর মধ্যে শিশু ও নারী রয়েছেন। তারা কান্নাকাটি করে তাদের উদ্ধারের আকুতি করছেন। এক শিশুকে নিয়ে উদ্ধারকারী নৌকায় উঠতে দেখা যায় এক ব্যক্তিকে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ণ চাকমা বলেন, দুর্ঘটনাকবলিত নৌযানটি সুবলং পর্যটনকেন্দ্র থেকে রাঙামাটি শহরে ফিরছিল। সেখানে থাকা পর্যটকদের বেশির ভাগই ছিলেন ছাদের ওপরে। তাদের কারোরই লাইফ জ্যাকেট ছিল না। নৌযানটি রাঙাব্যাশ ক্যাম্পের কাছে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রূপায়ণ চাকমা আরও বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করেছি। এ ছাড়া ওই পর্যটকদের উদ্ধারে পাশে থাকা কয়েকটি নৌযানও দ্রুত এগিয়ে আসে। বলা যায়, অল্পের জন্য যাত্রীরা প্রাণে রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার পর উদ্ধার করতে যাওয়া নৌযানের একটি লঞ্চ ‘এম এল সুমি’। লঞ্চটির মাস্টার মো. কামাল বলেন, নৌযানটিতে পর্যটকদের দুটি দলের ১৯ জন ছিলেন। এর মধ্যে চারটি শিশু। ওই পর্যটকেরা পাবনা ও চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে এসেছেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এম এল সুমি লঞ্চে করেই তাদের রাঙামাটি শহরে নিয়ে আসা হয়।

রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের সুপার মো. খাইরুল ইসলাম গতকাল রাতে বলেন, পর্যটকবাহী নৌযান ডুবে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সেখানে ট্যুরিস্ট পুলিশের কোনো টিম নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি