ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে চাচড়া রেলগেট থেকে একটু দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে এক বৃদ্ধ বসে ছিল।স্থানীয়রা জানান ট্রেনটি যাওয়ার সময় বেশ কিছু সময় ধরে হর্ণ বাজিয়েছে। সে রেললাইনের উপর মাথা রেখে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে স্থানীয়রা। রেললাইনের পাশে লোকটির জুতা ও পলিথিনে মোড়ানো পান পড়ে ছিল।
কালীগঞ্জ থানা ওসি আবু আজিফ জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রেললাইন থেকে মরদেহ সরিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি