ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ।
মেলায় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা তাদের নিজ নিজ স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করছেন। মেলা উপলক্ষে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মেলা প্রাঙ্গণে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ও উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মোট ১৮টি স্টল বসানো হয়েছে। তরুণ কৃষি উদ্যোক্তারা এখানে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল প্রদর্শন করছেন।
মেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষ, উচ্চমূল্য মসলা ও সবজি, কৃষি প্রযুক্তি গ্রাম এবং শস্যচিত্রে ঝিনাইদহসহ বিভিন্ন স্টল প্রদর্শন করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহে সব ধরনের ফসল চাষাবাদের জন্য উপযোগী পরিবেশ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় এই জেলা কৃষিপণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও পদ্ধতির প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে, যা দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করবে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি