৬ মে ২০২৬

জেবুর কথা উল্লেখ করে তারেক রহমানের কাছে কয়েকটি দাবি দীপনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ এএম
জেবুর কথা উল্লেখ করে তারেক রহমানের কাছে কয়েকটি দাবি দীপনের

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসন শেষে দেশে ফিরেছেন। অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড নির্মাতা দীপংকর দীপন। তারেক রহমান দেশে ফেরার এই সময়ে তার কাছে প্রাণীদের কয়েকটা চাওয়া দাবি ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুকে ঢাকা অ্যাটাকখ্যাত নির্মাতা লিখেছেন, আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। তিনি বলেন, সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন, সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছে— তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবনরক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী। প্রাণীদের প্রতি আমারও খানিকটা ভালোবাসা আছে।

প্রধানমন্ত্রীর প্রত্যাশা জানিয়ে দীপংকর দীপন বলেন, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন— বাংলাদেশে পথকুকুর-ভাসমান বিড়ালসহ বিভিন্ন পশু-পাখির জন্য সম্পূর্ণ আধুনিক ফ্রি হাসপাতালের একটি চেইন তৈরি হোক, প্রতিটি জেলায় যার শাখা থাকবে। তারেক ভাই, যদি নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন, তাহলে আপনার কাছে আমার এই প্রত্যাশা থাকবে। আরও অনেক কিছু আপনাকে ঠিক করতে হবে, সেই কথা আপনাকে অনেকেই বলবে বলে জানান দীপংকর দীপন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি