৯ মে ২০২৬

জাতিসংঘের তদন্ত দলকে সহায়তা করবে সরকার: তৌহিদ হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জাতিসংঘের তদন্ত দলকে সহায়তা করবে সরকার: তৌহিদ হোসেন
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীন তদন্তের ক্ষেত্রে বাংলাদেশের নবগঠিত সরকার তদন্ত কমিশনকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেয়ার ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। জাতিসংঘের তদন্ত দলকে আমরা সহযোগিতা করবো। অবশ্যই চেষ্টা করবো তদন্তটা যাতে নিরপেক্ষ হয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যথেষ্ট করেছি, আর কোনো রোহিঙ্গাকে নিতে পারবো না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে প্রভাব পড়বে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা আমাদের আছে। তবে তাদের ওপর যেহেতু নিষেধাজ্ঞা আছে, সেজন্য সেটিকে পাশ কাটিয়ে যতটুকু যেভাবে কাজ করা যায়, সেভাবেই করবো। রূপপুরের কাজ যেহেতু অনেকদূর এগিয়েছে, তাই সেটার ফল তো আমাদের পেতেই হবে। কাজে কোনো বিরূপ প্রভাব পরবে না। এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস। পরে বৈঠক শেষে গোয়েন লুইস সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করতে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন বা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। বিশ্ব সংস্থাটির অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন। এ লক্ষ্যে শিগগিরই সময়সীমা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি