৫ মে ২০২৬

সামাজিক উন্নয়ন ও ন্যায়বিচার

জাতিসংঘে জনকেন্দ্রিক নীতি ও ন্যায্য অর্থায়নের আহ্বান বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
জাতিসংঘে জনকেন্দ্রিক নীতি ও ন্যায্য অর্থায়নের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: সামাজিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার অগ্রগতির জন্য নবায়িত বৈশ্বিক সংহতি এবং জনকেন্দ্রিক নীতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট–এর ৬৪তম অধিবেশনে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে সহমর্মী সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি সরকারের সমন্বিত (হোলিস্টিক) উন্নয়ন দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন যেখানে গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ ঋণমুক্তিতে জোরালো আন্তর্জাতিক সহায়তা, দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা এবং নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা জোরদারের আহ্বানও জানায়।
উল্লেখ্য, কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬৪তম অধিবেশন নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে ২–১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ ২০২৩–২০২৭ মেয়াদে এ কমিশনের সদস্য।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি