জামায়াতের নয়, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই : ডা. শফিকুর
বাংলা প্রেস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াত ইসলামীর বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। সকলের বিজয় হলে আমিও তাতে বাদ পড়ব না। আমরা বিজয়ী হলে কুতুবদিয়াবাসী মন্ত্রী পাবে। এখন অপনারা সবাই ঠিক করেন এমপি নেবেন না মন্ত্রী নেবেন।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুবক বন্ধুরা তৈরি হয়ে যাও, আগামীর বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেব। যারা ‘না’র পক্ষে অবস্থান নেবে, তারা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। জামায়াত ক্ষমতায় গেলে যারা টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতরে হাত দিয়ে টাকা তুলে আনবো।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি