৫ মে ২০২৬

জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ২ নেতা আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২১ পিএম
জামায়াত কর্মীদের হামলায় বিএনপির ২ নেতা আহত

বরগুনা প্রতিনিধি:  বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামী ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার জেরে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির দুই নেতা গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছেন উপজেলা বিএনপি।  আহত দুই নেতাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  পাথরঘাটা থানার ওসি মংচেনলা বুধবার (১৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারী।

পাথরঘাটা উপজেলা বিএনপি সূত্র জানায়, খলিফার হাট বাজারের একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী বসে চা পান ও রাজনৈতিক আলোচনা করছিলেন।  এ সময় সেখানে থাকা জামায়াতের কিছু নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা হকিস্টিক, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন।  এ সময় জামায়াতের কর্মীদের ছুরিকাঘাত ও লাঠিসোঁটার আঘাতে সরোয়ার হোসেন ফারুক এবং সেলিম বেপারী নামে উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হন।  পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাসুদুল আলম বলেন, চরদোয়ানী এলাকার ঘটনায় এখন পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় আমাদের দুজন উপজেলা বিএনপির নেতা গুরুতর আহত হয়েছেন।  তাদের উন্নত চিকিৎসার জন্য ইতোমধ্যেই বরিশাল নেওয়া হয়েছে।  এটি অত্যন্ত নিন্দনীয় ও কাপুরুষোচিত ঘটনা। আমার মনে করি রাজনৈতিক সহনশীল পরিবেশকে নষ্ট করার জন্য এরকম পরিকল্পিত হামলা করা হয়েছে।  আমরা প্রশাসনকে ইতোমধ্যেই জানিয়েছি।  এছাড়াও আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি, যাতে এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, চরদুয়ানী এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন, তবে বিএনপির দুজন গুরুতর আহত হয়েছেন।  বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি