৯ মে ২০২৬

জামালগঞ্জে ১ দফা দাবীতে উত্তাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে ১ দফা দাবীতে উত্তাল
 সুনামগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ১ দফা দাবীতে রবিবার সকাল ১১টায় জামালগঞ্জ সরকারি কলেজ থেকে মিছিল বের করে। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন মিছিল বের করলে জামালগঞ্জ লঞ্চ ঘাটে আন্দোলন কারীদের মিছিল মুখোমুখি হলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আন্দোলন কারীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরাপদ স্থানে অবস্থান করেন। আন্দোলন কারী ছাত্ররা আওয়ামী লীগ নেতা আব্দুল হক ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী সহ ফেনারবাঁক ইউপির অস্থায়ী অফিস ও জামালগঞ্জ থানার মেইনগেইটের লাইট ভাংচুর করেন। থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বিএনপি নেতা ধন মিয়া ও নিজাম চিশতর ব্যবসায়ি প্রতিষ্ঠানে ভাংচুর করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি