জামালগঞ্জ বেহেলীতে ত্রাণ সামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের বেহেলী ইউনিয়নের প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্র বার বিকালে উপজেলার বেহেলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার। অপর দিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: এরশাদ হোসেন, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, সাবেক উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা হাওরে মানুষের প্রতি আন্তরিক। তাই প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ঘরে ঘরে পৌছে দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি