জামালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: গৌরবের অভিযাত্রায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ বছর উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্টিত হয়। ২৩ জুন রবিবার সকাল সাড়ে ১১ টায় জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী। জেলা শ্রমিকলীগের নেতা সায়েম পাঠান এর সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, ফেনারবাক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান বদি, যুবলীগনেতা জসিম তালুকদার, সিলেট মহানগর ছাত্রলীগের নেতা সুমন চৌধুরী, কৃষকলীগের সাবেক আহবায়ক আলী আমজাদ, সাবেক মৎস্যজীবীলীগের সভাপতি জাবেদ জাহাঙ্গীর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ফারুক আহমেদ, তাঁতিলীগের সভাপতি মামুন, যুবলীগ নেতা বাদশা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ বছর প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি