৯ মে ২০২৬

হ্যাকারদের কবলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হ্যাকারদের কবলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট
বাংলাপ্রেস ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। সোমবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটের ঠিকানায় (https://pmo.gov.bd/) গিয়ে দেখা যায় ওয়েবসাইটের ওপরে লেখা ‘Hacked by The Resistance’ দিকে একই হ্যাকার গ্রুপ আজ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও হ্যাক করেছে। সেখানেও একই বার্তা দেখা যাচ্ছে। এর আগে গত ১৮ জুলাই বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছিল গ্রুপটি। হ্যাক হওয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে স্বাভাবিক তথ্যের পরিবর্তে, অজ্ঞাতনামা ব্যক্তিদের ছবিসহ গত কয়েকদিনের কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা রয়েছে। এছাড়া ছাত্রহত্যা বন্ধের আহ্বান জানিয়ে কালো ব্যাকগ্রাউন্ডে লাল বর্ণে লেখা রয়েছে, এখন আর প্রতিবাদ নয়, এটা এখন যুদ্ধ। ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করলে অপারেশন হান্টডাউন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে লিঙ্ক করা অবস্থা দেখা যায়। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি