হাতিয়ায় মসজিদের পুকুরে ধরা পড়ল ১০টি ইলিশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে অন্য মাছের সঙ্গে ধরা পড়েছে ১০টি রুপালি ইলিশ। তবে মাছ গুলো ছোট ওজনে ২০০-২৫০ গ্রাম হওয়ায় পুনরায় পুকুরে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে জাল টানলে মাছগুলো ধরা পড়ে।
হরণী ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাজমা আরিফ বলেন, গত বছর জোয়ারের পানিতে উপজেলার হরণী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের শরীয়তপুর সমাজের মসজিদের পুকুরে ইলিশের পোনা ঢুকে। কিছু দিন আগে মসজিদের পুকুরটি মাইজদী শহরের ডাক্তার মো.আক্তার হোসেন ওরফে অভি নামে এক ব্যক্তি লিজ নেয়। সকালে তিনি মসজিদের পুকুরে জাল টানেন মাছ গুলো দেখার জন্য। গত ১০-১৫ দিন আগে এই পুকুরে জাল টানলে ২০-২৫টি ইলিশ মাছ উঠে। ধারণা করা হচ্ছে, এই পুকুরে আরও ইলিশ রয়েছে। তবে এই অঞ্চলের প্রায় পুকুরে ইলিশ মাছ পাওয়া যায়।
নাজমা আরিফ আরও বলেন, আমার এই ওয়ার্ডে লবণাক্ত পানির সাথে ইলিশের পোনা ঢুকে আটকরা পড়ে। পরবর্তীতে মিষ্টি পানিতেও তাদের দেখা যায়।
এ বিষয়ে জানতে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসানের মুঠোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি