৫ মে ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ এএম
হাদি হত্যার বিচার দাবিতে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

 

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংগঠনের নেতাকর্মীরা আবারও শাহবাগে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে বেলা পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন। এসময় সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন, যেমন ‘তুমি কে, আমি কে, হাদি-হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারত না বাংলাদেশ, বাংলাদেশ-বাংলাদেশ’ ইত্যাদি।

এর আগে ইনকিলাব মঞ্চ হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।

ফেসবুক পোস্টে বলা হয়, শাহবাগ শহীদ হাদি চত্বরে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়ার জন্য বাংলাদেশের জনগণকে আহ্বান করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধি হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি