৬ মে ২০২৬

হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
হাদি হত্যা: মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার


বাংলাপ্রেস ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

এডিসি মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আদাবরের একটি আবাসিক হোটেলে হিমন অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তার হিমন হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের বন্ধু।

শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।

হামলার ঘটনায় গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন, যা হাদির মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তর হয়। এ মামলার মূল সন্দেহভাজন আসামি হিসেবে ফয়সাল করিম মাসুদের নাম রয়েছে। এখন পর্যন্ত ১০-১২ জন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও ফয়সালকে আটক করা যায়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি