৯ মে ২০২৬

হাব নিয়ে অস্থিরতা সৃষ্টিকারীরা সুযোগ সন্ধানী: মামুনুল হক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হাব নিয়ে অস্থিরতা সৃষ্টিকারীরা সুযোগ সন্ধানী: মামুনুল হক
বাংলাপ্রেস ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কিন্তু এখানেও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তারা মূলত সুযোগ সন্ধানী। আশা করি আজকের পর থেকে আর অস্থিরতা থাকবে না। এ জন্য আপনাদের নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আশা করি আগামীতে হাজীরা ভালো মানের সেবা পাবেন। রোববার (১৮ আগস্ট) রাজধানীর নয়া পল্টনের হোটেল ভিক্টোরীর সাংগু হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা বিষয়ে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় এ কথা বলেন মামুনুল হক। হাব উলামা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, হাব একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এজেন্সি মালিকরা ব্যবসা নয়, আল্লাহর মেহমানদের সেবা করেন। কিন্তু আওয়ামী লীগ সব জায়গায় রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। হাবের মতো জায়গায় রাজনীতি থাকবে কেন? এখানে কোনো রাজনীতি নয়, সবাই মিলেমিশে থাকবে। বিএনপি আপনাদের যেকোনো সমস্যায় পাশে থাকবে। কোনো সুবিধাবাদী, নব্য লোকদের গুরুত্ব দেবেন না। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, গত ৫ আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তবে এখনো হাসপাতালগুলোয় যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তারা ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদরে জন্য আমরা দোয়া করি। হজ এজেন্সি মালিকরা আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশায় কাজ করেন। তারা ব্যবসা নয়, হাজীদের সেবা করে থাকেন। এ জন্য হকপন্থি আলেমরাও আপনাদের সঙ্গে রয়েছেন। আগামীতে আরও ভালো সেবা দেবেন, জাতি এমনটাই প্রত্যাশা করে। অনুষ্ঠানে উলামা ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মাদ কুতুবুদ্দীনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার, সাবেক সহ-সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার, সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, বায়রার সাবেক কালচারাল সেক্রেটারি মোবারক উল্লাহ শিমুল, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান, এজেন্সি মালিক কামরুল ইসলাম সাঈদ আনসারী, আক্তারুজ্জামান প্রমুখ। সভা সঞ্চালনা করেন হাবের জনসংযোগ সচিব মাওলানা জোনায়েদ গুলজার। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি