৬ মে ২০২৬

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ এএম
গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

 

বাংলাপ্রেস ডেস্ক: গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান।

তিনি গণমাধ্যমকে বলেন, আতাউর রহমানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিন মাসের আটকাদেশ দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে আজ বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ পাঠানো হয়।


এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আতাউর রহমানকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল।

এদিন দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেছিলেন, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে আতাউর রহমানকে গতকাল মঙ্গলবার রাতে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পর তাকে জিএমপিতে হস্তান্তর করা হয়।

এখন টঙ্গী পূর্ব থানা-পুলিশ জানাল, আতাউর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি