গৌরীপুরে সুরেশ্বর দরবার শরিফে ঈদুল আজহা উদযাপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
হুমায়ুন কবির,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
রবিবার (১৬ জুন) সকাল ৬টায় ঈদের প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মো. ইব্রাহিম শেখ।
ঈদুল আজহার এই জামাতে ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, ফুলপুর, হালুয়াঘাট, শম্ভুগঞ্জসহ জেলার বিভিন্ন স্থান থেকে কয়েকশ’ মুসল্লি অংশ নেন।
ঈদের জামাতে নারীদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়। নামাজ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে ।
সুরেশ্বর দরবার শরিফের পীর সৈয়দ শাহ্ নূরে আফতাব পারভেজ নূরী জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এখানে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হয়ে থাকে।
তিনি বলেন, ‘ঈদুল আজহা হলো ইসলাম ধর্মের একটি প্রধান উৎসব, নবী ইব্রাহিম আল্লাহকে কতটুকু ভালবাসেন তাঁর একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহতায়ালা।
আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে বলেন- হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করো। এর প্রেক্ষিতেই মুসলমানরা কোরবানি দিয়ে থাকেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি