৫ মে ২০২৬

‘গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই এখন সময়ের প্রধান চ্যালেঞ্জ’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ পিএম
‘গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই এখন সময়ের প্রধান চ্যালেঞ্জ’

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণের আয়োজন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পিআইবি কনফারেন্স রুমে শুরু হওয়া ‘নির্বাচন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ-২০২৬’ চলবে ১৬ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত। আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি পাবে, নির্বাচনের সর্বশেষ আইন, বিধি ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা মিলবে এবং নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন সংবাদ পরিবেশনে সাংবাদিকরা আরও সক্ষম হবেন।

প্রশিক্ষণের উদ্বোধক পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বিগত ১৫ বছর ধরে দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে একটি কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে। দেশি-বিদেশি নানা সংকট মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক ও স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণই এখন সময়ের প্রধান চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ‘প্রথাগত সাংবাদিকতার ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে।

পিআইবি মহাপরিচালক বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকতাকে এখন ইউটিউবার ও টিকটকারদের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, যাদের একটি অংশ তথ্য বিকৃতি ও গুজব ছড়াচ্ছে। এসব মিথ্যা তথ্যের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিকদের আরও অনুসন্ধানী, তথ্যভিত্তিক এবং আকর্ষণীয় উপস্থাপনায় মনোযোগী হতে হবে। একই সঙ্গে তিনি সাংবাদিকদের কেবল সমালোচক নয়, বরং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউর রহমান।

শুক্রবার প্রশিক্ষণের সমাপনী দিনে ফ্যাক্ট চেকিং, তথ্য যাচাই (ভেরিফিকেশন), আর্কাইভিং এবং অ্যাডভান্সড সার্চ কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি