ফুলপুরে পুকুর পাড় থেকে খেজুর আনতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নুসরাত (৮) সানিয়া (৮) ও মেহেদী (৬)।তার একে অপরে আপন চাচাতো ভাই-বোন। এদের মধ্যে নুসরাত মন্নাছ খা-এর মেয়ে আর সানিয়া ও মেহেদী মন্নাছ খা ভাই রবিকুল খার সন্তান।
১৩ জুন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রূপসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুকুরের পাশে খেজুর গাছ রয়েছে । গাছের খেজুর পুকুরে পড়ে। ওই খেজুরগুলো পানি থেকে আনতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পরে স্থানীয় একজন পুকুরের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় এক শিশুকে পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে একে একে তিন শিশুর মরদেহ উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি