৯ মে ২০২৬

ফেসবুক-টিকটক খুলে দেয়ার বিষয়ে জানা যাবে বুধবার: পলক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ফেসবুক-টিকটক খুলে দেয়ার বিষয়ে জানা যাবে বুধবার: পলক
বাংলাপ্রেস ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফেসবুক কখন খুলে দেয়া হবে, তা আগামীকাল বুধবার বেলা ১১টার পর জানা যাবে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালুর ব্যাপারে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বুধবার বেলা ১১টার পর জানাতে পারব। টিকটক, ইউটিউব ও ফেসবুকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে তাদের। এরই মধ্যে টিকটক আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছে যে, তারা উপস্থিত হয়ে মৌখিক ও লিখিতভাবে জবাব দিতে চায়। তিনি বলেন, তবে ফেসবুক ও ইউটিউব কোনো জবাব দেয়নি। আগামীকাল সকাল ৯টা, ১০টা ও বেলা ১১টায় এই তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার চিঠি দেয়া হয়েছে। তাই আগামীকাল বেলা ১১টার পর, তাদের কাছ থেকে ব্যাখ্যা পেয়ে তা বিশ্লেষণ করে এবং না পেলেও, আমরা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব। বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি