৫ মে ২০২৬

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পিএম
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, ‘এই নির্বাচনে আমরা অংশ নেব কি না পুনর্বিবেচনা করছি।’

দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন বিএনপির পক্ষে পক্ষপাত করছে বলে অভিযোগ করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলছি- একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের ওপর কোনো কনফিডেন্ট পাচ্ছি না।’

আসিফ মাহমুদ বলেন, ‘এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো কি না এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে মনে করছি। এখন কোনো সিদ্ধান্ত আমি দেব না। আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করব এ বিষয়ে। তবে আমরা বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব।’

এনসিপির মুখপাত্র বলেন, ‘অন্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, আমাদের ১০ দলীয় নির্বাচনী ঐক্য আছে। আমরা সব পরিসরে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব। সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে রাজপথে নামারও প্রস্তুতি গ্রহণ করব। ’

রবিবার নির্বাচন কমিশনে প্রার্থীদের বৈধতা নিয়ে আপিল শুনানির মাঝখানে নির্বাচন কমিশনাররা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা এসে আরপিও, সংবিধানবিরোধী রায় দিয়েছেন বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি