দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আখতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন জামিন পেয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দেন।
আখতার হোসেনের আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী জানান, শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ (রোববার) জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত আখতার হোসেনের জামিন মঞ্জুর করেন।
আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন, কয়েকটি মামলা থেকে ইতোমধ্যে তিনি খালাস পেয়েছেন। আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন।
আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি