দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
বাংলা প্রেস
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ এএম
বাংলাপ্রেস ডেস্ক: লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। এক প্রতিবেদনে বার্তা সংস্থা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই বাংলাদেশিদের উদ্ধার করে।
বার্তাসংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।
সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বানও জানিয়েছেন তিনি।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি