ড্রেন পরিষ্কার না করার কারনে অল্প বৃষ্টিতে ঘরে উঠে পানি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৮ ওয়ার্ড কালীপুর মধ্যম তরফে কাশিনাথ চৌহানের বাসার পিছনে থাকা মরহুম শাহী শেখের পুকুরের পঁচা পানি জমে আশপাশের বাসাবাড়িগুলোতে অল্প বৃষ্টিতে উঠানে ও রান্না ঘরে পানি উঠে ।
দীর্ঘ দিন যাবত ড্রেন পরিষ্কার না করার কারনে ময়লা আবর্জনা ড্রেনের ভিতরে আটকে পানি চলাচল করতে পারেনা । পঁচা দুর্গন্ধযুক্ত ময়লা পানি সমস্যায় ভুক্তভুগী অন্তত ১৫ / ২০ টি পরিবার তিন বছর যাবত স্থানীয় প্রতিনিধি ও পৌরসভায় যোগাযোগ করেও পাননি কোন প্রতিকার। গৌরীপুরের অন্যান্য এলাকার ড্রেনের চেয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ড্রেন কারন এর সামনেই রয়েছে অতিয্যবাহী সরযুবালা প্রাথমিক বিদ্যালয় । স্থানীয়রা জানান , অবিলম্বে এই ড্রেনের সংস্কার সহ পরিষ্কার করা দরকার ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি