৬ মে ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাপ্রেস ডেস্ক:  রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়শার কারণে বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক করেছে দৌলতদিয়া বিআইডব্লিউটিসির ঘাট কর্তৃপক্ষ।

দৌলতদিয়া  কার্যালয় সূত্র থেকে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর রাত ১২টায় পুনরায় চালু করা করা হয়। আবার রাত ২টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়। বর্তমানে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন  যুগান্তরকে বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় ভোর ৫টা থেকে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।বর্তমানে এ নৌরুটে ১০টি ছোট-বড় ফেরি দিয়ে সড়কে থাকা যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি