ডোমারে লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার ঐতিহ্যবাহী সামাজিক ও সংস্কৃতিক সংগঠন লায়ন সংঘ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ডোমার কলেজপাড়া শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সুর্যদ্বয়ের সাথে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় আলোচনা সভা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সংগঠনের সভাপতি ডেন্টিষ্ট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সাবেক পৌর মেয়র জননেতা মনছুরুল ইসলাম দানু। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেলিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বীর
মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আরিফ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপি’র সভপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজ্জাফর আলী, সহকারী অধ্যাপক কাওছার আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক
সভাপতি মমিনুল ইসলাম লিথু প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি