৯ মে ২০২৬

ডোমারে দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসার ঢালাই কাজের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসার ঢালাই কাজের উদ্বোধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে দারুল কোরআন খাজা গরিবে নেওয়াজ মাদ্রাসা ও এতিম খানার ছাদ ঢালাইকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১০ টায় ডোমার থানা সংলগ্ন মাদ্রাসায় ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ডোমার পৌরসভার সফল মেয়র জননেতা আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জুয়েল চৌধুরী’র সভাপতিত্বে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঈমাম আলহাজ্ব মুফতি মাহমুদ বীন আলম, সদও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনু, আলহাজ্ব গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক আফজাল হোসেন, সাংবাদিক আসদুজ্জামান হিল্লোল, রবিউল ইসলাম চৌধুরী, এ্যাপোলো চৌধুরী, এঅত্র মাদ্রাসার মোহতামিম মাওঃ মোঃ ময়নুল হক প্রমূখ বক্তব্য রাখেন। উল্লেখ্য-বিগত ৮ বছর যাবত এই মাদ্রাটি জুয়েল চৌধুরী একক ভাবে পরিচালনা করে আসছেন, বর্তমানে সেখানে শাতাধীক ছাত্রসহ ৮জন শিক্ষক রয়েছে। ৫তলা ভবনের গ্রান্ড ফ্লোর ও ২য় তলায় মসজিদ এবং ৩য় থেকে ৫ম তলায় মাদ্রাসার ছাত্ররা পড়ালোখা করবে এবং সেখানে রাত্রী যাপনের সু- ব্যবস্থা থাকবে। উক্ত মাদ্রাসা ও এতিমখানাটি সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনা করতে দ্বীন এলেম শিক্ষা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব জুয়েল চৌধুরী। সহযাগিতা পাঠানোয় জন্য -বিকাশ/নগদ নম্বর- ০১৭৮০-৭৯৩৯২৩। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি