ডোমারে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারি গ্রেফতার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১শত বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার ( ০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলামের নের্তৃত্বে এসআই মানিকুল ইসলাম, এএসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামের সাবেক হুইপ আবদুর রউফ সাহেবের বাড়ী সামনে পাকা রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সাহাপাড়া এলাকার মন্মথনাথ রায়ের ছেলে দীপংকর রায় (৩৫) এবং নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিন কেতকীবাড়ী (পাঠানপাড়া) এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী (৪০)। এ সময় তাদের কাছ থেকে ১শত বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মেট্রোরেলে ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল: সংসদে সড়কমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি