ডোমার উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান সুমিকে সংবর্ধনা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা পরিষদের নব-নির্বাচিত চোয়াম্যান সরকার ফারহানা আখতার সুমিকে সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (০২জুন) সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়ার হাট মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। পরে এক আলোচনা সভায় ছামিউল ইসলাম বাপ্পি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মঈন উদ্দিন।
এ সময় এলাকার সাধারণ মানুষ নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলের তোরা ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নেয়। অতিথি হিসাবে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রনেতা এসএম ইমরান, সমাজসেবক রেজওয়ানুল সানি, জুয়েল রানা, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম, ফজলুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
এক পর্যায়ে নব-নির্বাচিত চেয়ারম্যান নিজের ফুলের মালা খুলে এলাকার রবিজন সম্প্রদায়, কুলি মুজুর, বয়স্ক নারী পুরুষ, নতুন ভোটার ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিয়ে এলাকায় দুষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন আগামী ৫ বছর সাধার মানুষের সুখে দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন নব-নির্বচিত চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি