৬ মে ২০২৬

ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে ইসি

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মঙ্গলবার দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়। এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছিল। 

ইসি জানায়, ভোটের সার্বিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে একটি দিকনির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বৈঠকে আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান, অপরাধী কাউকে ছাড় দিবেন না। যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। আর তাই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় ইসি।

এদিকে, সম্প্রতি নির্বাচন কমিশন বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে। 

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি