দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র-জনতার বিজয় উল্লাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে পার্বতীপুরের শিক্ষার্থীরা । প্রাণহানি ও আন্দোলন সংগ্রামের পর বিজয় অর্জিত হওয়ায় তারা মোমবাতি প্রজ্জ্বলন করেন । পুরা শহর জুড়ে চলছে হাজরো জনতার উল্লাস। সবার হাতে উড়ছে জাতীয় পতাকা।
শিক্ষার্থী আরমান জনান, আজ এই স্বাধীনতার পর যারা আমাদের সাথে নেই শুধু তাদের জন্য, আমরা তোমাদের ভুলব না।
শিক্ষার্থী আলভি জনান, আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেই নাই। তাদের প্রতি আমাদের সারা জীবন শ্রদ্ধা থেকে যাবে। তাদের কে আমরা কখনো ভুলবো না।
শিক্ষার্থী তামিম জানান, আমরা আমাদের শহীদ ভাই বোন দের প্রতি সব সময় শ্রদ্ধা জ্ঞ্যাপন করি এবং আমি আরো বলতে চাই এই বাংলাদেশ এর ভবিষ্যৎ ছাত্র সমাজ, ছাত্র সমাজ এর ক্ষতি হোক এটা কখনো কেউ করিয়েন না।
শিক্ষার্থী লিখন জানান, আমার শহিদ ভাই ও বোনদের প্রতি বিনম্র শ্রদ্ধা থেকে যাবে। বিশেষ করে আবু সাঈদ ভাই এবং মুগ্ধ ভাই তোমাদের মতো বীর দের কখনো ভুলবো না। তোমাদের রক্ত আমরা ছাত্র জনতা বৃথা যেতে দেয়নি।
আরও শিক্ষার্থীরা জানান, এ বিজয় এদেশের আপামর জনতার বিজয়। ৬৯, ৫২, ৭১ ও ৯০ মতোই ২৪এর রক্ত বৃথা যায়নি। নিহতদের স্মরণে তারা শহীদ মিনারে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। একই সাথে মোমবাতি প্রজ্জ্বলন করেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি