৬ মে ২০২৬

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ এএম
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

 

 

বাংলাপ্রেস ডেস্ক: অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কনস্যুলার সার্ভিস এবং ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।


দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এ ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে, এমন ঘটনা প্রত‍্যশিত নয়।

এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি